রাজনীতিসদর
মুফতি মাসুম বিল্লাহর কড়া মন্তব্য
হাদির খুনিরা ধরা না পড়া রাষ্ট্রের ব্যর্থতা, প্রশাসনে কি এখনো ফ্যাসিবাদের দোসররা?
NewsView

নিউজ ভিউ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ১৫ দিন পার হলেও খুনিরা গ্রেপ্তার না হওয়াকে রাষ্ট্রের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগর কার্যালয়ে আয়োজিত নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় অর্জনও ম্লান হয়ে যাবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “রাজধানীর বুকে দিবালোকে একজনকে গুলি করে হত্যা করা হলো, অথচ আজ ১৫ দিন অতিক্রান্ত হলেও অপরাধীকে গ্রেপ্তার করতে পারল না আইন-শৃঙ্খলা বাহিনী। অপরাধী এভাবে ধরা-ছোঁয়ার বাইরে থাকা স্পষ্টত রাষ্ট্রের ব্যর্থতা নির্দেশ করে।” তিনি প্রশ্ন রেখে বলেন, যার জানাজার নামাজে খোদ রাষ্ট্রের প্রধান নির্বাহী ও সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন, তার হত্যাকারীকে ধরতে কেন ছাত্র-জনতাকে রাজপথে নামতে হবে?
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “আমাদের পুলিশ ও গোয়েন্দা বাহিনীতে বিপুল বিনিয়োগ করা হয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে। তাহলে সেই সক্ষমতা এখন কোথায়? এই পরিস্থিতির প্রেক্ষিতে আজ এই প্রশ্ন জোরালো হয়ে দেখা দিচ্ছে যে, আইন-শৃঙ্খলা বাহিনীতে পতিত ফ্যাসিবাদের পক্ষের লোকজন কি এখনো স্বদর্পে বিরাজ করছে?” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা থেকে থাকে, তবে আগামী নির্বাচনে বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে?
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দেশের শান্তি ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীককে বিজয়ী করতে আমাদের এখন থেকেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় সংগঠনের কাজকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি।
জরুরি এই সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর নির্বাচন পরিচালনা কমিটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনের প্রচারণা ও সাংগঠনিক বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

লোড হচ্ছে...