লাইফস্টাইল
তীব্র গরমে পেটের সমস্যায় করণীয়
NewsView

নিউজভিউ ডেস্ক
দেশে এখন তীব্র গরম পড়তে শুরু করেছে। এ সময়ে সবচেয়ে বেশি যে সমস্যাটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, তা হলো পেটের পীড়া। গরমে পেটের সমস্যা নিদিষ্ট কিছু কারণে বাড়ে। এসব সমস্যা এড়াতে কিছু বিষয় মেনে চলা চলা জরুরি।
গরমে পেটের সমস্যা বাড়ে কেন?
এ সময় অতিরিক্ত ঘামে শরীর পানিশূন্য হয়ে পড়লে হজমশক্তি কমে যায়, ফলে গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। উচ্চ তাপমাত্রায় খাবারে দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়, যা থেকে ফুড পয়জনিং হওয়ার ঝুঁকি বাড়ে। একটু স্বস্তির জন্য অনেকেই রাস্তার ধারের খোলা পানীয় বা কাটা ফল থেকে ভাইরাস ও ব্যাকটেরিয়া সরাসরি পেটে সংক্রমণ ঘটায়। তাই গরমে সুস্থ থাকতে এবং পেটের গোলযোগ এড়াতে এ কয়েকটি অভ্যাস গড়ে তুলুন:
১. সঠিক হাইড্রেশন বজায় রাখা
তীব্র গরমে শরীরকে আর্দ্র রাখা সবচেয়ে জরুরি। প্রতিদিন অন্তত আড়াই থেকে তিন লিটার বিশুদ্ধ পানি পান নিশ্চিত করুন। অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস এড়িয়ে চলুন। এর পরিবর্তে ডাবের পানি, তাজা ফলের ঘরোয়া শরবত পান করুন।
২. খাদ্যাভ্যাসে পরিবর্তন
এই সময়ে চর্বিযুক্ত, অতিরিক্ত তেল-মসলা বা কড়া ভাজা খাবার হজম করা শরীরের জন্য কঠিন হয়ে পড়ে। তাই সহজপাচ্য ও হালকা খাবার যেমন— পাতলা ঝোল, শাক-সবজি, টক দই এবং রসালো ফল খাদ্যতালিকায় রাখুন।
৩. খাবারের সতেজতা
সব সময় চেষ্টা করুন টাটকা বা গরম খাবার খেতে। খাবার রান্না করার পর বেশিক্ষণ বাইরে ফেলে রাখবেন না। ফ্রিজে রাখা খাবার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ফুটিয়ে বা গরম করে নিন। বাসি বা বাসি গন্ধ হওয়া খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না।
৪. রাস্তার খাবার বর্জন
রাস্তার ধারের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি লেবুর শরবত, আখের রস বা বরফ মেশানো পানীয় পেটের সংক্রমণের প্রধান উৎস। এসব পুরোপুরি এড়িয়ে চলুন এবং বাইরে বের হলে সাথে নিজের নিরাপদ পানির বোতল রাখুন।
পেটের সমস্যা বা ডায়রিয়া দেখা দিলে স্যালাইন পান করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

লোড হচ্ছে...