নারায়ণগঞ্জ
সিরাজদিখানে ৪৩ বছরের কালীমন্দিরে চুরি
NewsView5

নিউজভিউ ডেস্ক
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী এলাকার ৪৩ বছরের পুরোনো শ্রীশ্রী জয় মা রক্ষা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরে থাকা প্রতিমার স্বর্ণ ও রূপার অলংকার খুলে নেওয়ার পাশাপাশি ঘরের নগদ টাকা ও মূল্যবান সামগ্রীও লুট করে নিয়ে গেছে।
শনিবার (২৮ জুন) গভীর রাতে বাড়িটি ফাঁকা থাকার সুযোগে চোরের দল মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার গলায় থাকা স্বর্ণের চেইন, টিকলি, টিপ এবং পায়ে থাকা রূপার পায়েল খুলে নেয়। এরপর বাড়ির দুটি কক্ষের তালা ভেঙে আলমারি, শোকেস ও টিভি ট্রলির ড্রয়ার তছনছ করে।
চোরেরা সেখান থেকে আনুমানিক আট ভরি রূপা, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান তৈজসপত্র নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিক সুনিল দাস জানান, দুর্বৃত্তরা প্রতিমা কিংবা মন্দিরের কোনো ক্ষতি করেনি। তারা শুধু প্রতিমার অলংকার ও ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করেছে।
মন্দিরের দায়িত্বে থাকা বীরেন দাস বলেন, স্থানীয়দের উদ্যোগে প্রায় ৪৩ বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছে। দীর্ঘ এই সময়ে কখনো এমন চুরির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লোড হচ্ছে...