নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বাসদের বাজেটবিরোধী মানববন্ধন
NewsView5
 (1).jpg)
নিউজভিউ
শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিল, জ্বালানি তেল, বিদ্যুৎ ও এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বুধবার (২৪ জুন) বিকেলে গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডের সামনে বাসদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন থানা কমিটির সদস্য রুহুল আমীন সোহাগ। বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিবর্তে ধনী ও করপোরেট গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত না করে জনগণের কল্যাণ সম্ভব নয়। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
তারা দেশের স্বার্থবিরোধী সব অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং জ্বালানি ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

লোড হচ্ছে...