জাতীয়
মালয়েশিয়াকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই আন্তরিকতা বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বেরই প্রতিফলন।
তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তাঁর সহধর্মিণী এবং দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের আতিথেয়তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই দিনের মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।

লোড হচ্ছে...