নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া
NewsView

নিউজভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সহ-সভাপতি রাজা মিয়া ও নুরু উদ্দিন সাগর। এছাড়া সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, যুগ্ম-সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, রাসেদুল ইসলাম রাব্বি ও ঝিমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মোনাজাতে অংশ নেন।
এসময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। তারা মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহীয়সী নেত্রী।

লোড হচ্ছে...