রাজনীতি
হাতিয়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ছাত্র ফেডারেশনের নিন্দা
NewsView

নিউজভিউ
নোয়াখালীর হাতিয়ায় স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে গণধর্ষণের নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী অভিযুক্ত আবদুর রহমান অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির ছত্রছায়ায় সক্রিয়। এটি স্পষ্ট যে, অপরাধীদের কোনো আদর্শিক দল নেই; তারা সবসময় ক্ষমতার ছায়াতলে থেকে নিজেদের অপকর্ম চালিয়ে যেতে চায়।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা রক্তের বিনিময়ে একটি নির্বাচিত সরকার পেয়েছে। মানুষ এখন একটি স্থিতিশীল, সহিংসতামুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রত্যাশা করে। কিন্তু এ ধরনের দুর্বৃত্তায়ন বজায় থাকলে তা পুনরায় আওয়ামী লীগের রাজনৈতিক বন্দোবস্তের সুযোগ তৈরি করে দেবে, যা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশকে কোনো দুর্বৃত্তের হাতে জিম্মি হতে দেওয়া হবে না। প্রশাসন ও পুলিশকে তাদের নির্লিপ্ততা পরিহার করে কঠোর অবস্থান নিতে হবে। বিজয়ী বা পরাজিত—কোনো পক্ষের রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই যেন কোনো অপরাধী পার না পায়, তা নিশ্চিত করতে হবে।
নেতারা অবিলম্বে হাতিয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের সুচিকিৎসা এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

লোড হচ্ছে...