নারায়ণগঞ্জসদর
পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো ক্যান্সার সচেতনতা ও স্বাস্থ্য শিক্ষা সেশন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ‘হেলথ এডুকেশন নলেজ শেয়ারিং সেশন’ শীর্ষক এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ক্যান্সারের ভয়াবহতা ও প্রতিকার। জেলা পুলিশের সার্বিক সহায়তায় মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংজুর পরিচালনায় সেশনটি যৌথভাবে আয়োজন করে এসইওকে হেলথকেয়ার এবং আমরা নারী।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। সেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল গুয়াংজুর আন্তর্জাতিক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর লিন জিং। তিনি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায়, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. হাসিনুজ্জামান এবং সেশন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। বক্তারা বলেন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
সেশন শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আধুনিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার নিরাময় সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা জানান নিয়মিত জীবনযাপন ও সচেতনতাই পারে এই মরণব্যাধি থেকে মুক্তি দিতে।

লোড হচ্ছে...