রাজনীতিসদর
কেবল নেতার পরিবর্তন চাই না, পুরো ব্যবস্থার পরিবর্তন চাই: বিপ্লব
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেছেন, দেশের সংসদগুলো এখন কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মন্ত্রী-এমপিরা সুযোগ-সুবিধা ভোগ করলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বর্তমান রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থার কড়া সমালোচনা করে বলেন, “নির্বাচিত হওয়ার পর এমপিরা জনগণের ট্যাক্সের টাকায় ট্যাক্স-ফ্রি গাড়ি চড়েন এবং বিলাসী জীবন কাটান, কিন্তু যে জনগণের টাকায় এসব কেনা হয়, সেই মানুষগুলো সব সময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে। আমরা কেবল নেতার পরিবর্তন চাই না, আমরা পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন ও নীতির পরিবর্তন চাই।”
তিনি আরও বলেন, অতীতে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কেউ সংসদে না থাকায় মেহনতি মানুষের দাবিগুলো সব সময় উপেক্ষিত থেকেছে। জনগণের অধিকার রক্ষা এবং সংসদে সাধারণ মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বামপন্থীরা এবার নির্বাচনের লড়াইয়ে নেমেছে।
এদিন সন্ধ্যা ৬টায় ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে মই মার্কার প্রচারণা চালানো হয়। গণসংযোগে আবু নাঈম খান বিপ্লবের সাথে উপস্থিত ছিলেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, বাসদ ১৫ নম্বর ওয়ার্ডের নেতা তাজুল ইসলাম, বাসদ নেতা সেলিম আলাদ্বীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ এবং ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রচারণাকালে বাসদ প্রার্থীর বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। বিপ্লব ভোটারদের উদ্দেশ্যে বলেন, শোষণমুক্ত সমাজ গঠন এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মই মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে হবে।

লোড হচ্ছে...