নারায়ণগঞ্জ
চামড়া নষ্ট ও অসাধু চক্র রুখতে 'জিরো টলারেন্স' নীতি: ডিসি
NewsView5

নিউজভিউ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং দ্রুত বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, চামড়া শিল্পের গুণগত মান বজায় রাখতে এবং অসাধু চক্রের অপতৎপরতা রোধে এবার 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে প্রশাসন।
ইতোমধ্যে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা চালানো শুরু হয়েছে। চামড়া নষ্ট হওয়া রোধে মাদ্রাসা ও এতিমখানায় প্রয়োজনীয় লবণ সরবরাহ করা হচ্ছে। মৌসুমী ব্যবসায়ী ও এতিমখানাগুলো যেন চামড়ার ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠে থাকবে জেলা প্রশাসন, পুলিশ, প্রাণিসম্পদ ও বাণিজ্য বিভাগ।
পাশাপাশি দ্রুত বর্জ্য সরাতে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্ধারিত স্থানে কোরবানির জন্য নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। জেলা প্রশাসক নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের আশ্বাস দিয়েছেন।

লোড হচ্ছে...