রাজনীতি
শিক্ষা সংস্কার না হলে ফের ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে: রিচার্ড
NewsView

নিউজভিউ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐক্য অটুট রাখা এবং অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনের ১৪তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে দেশব্যাপী ‘সদস্য সংগ্রহ ও নবায়ন’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড বলেন, হাসিনা পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কমিশন গঠন করা হলেও শিক্ষা খাতের মতো মৌলিক বিষয়ে এখনো কোনো কমিশন গঠন না হওয়া গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, “জুলাই সনদ” বাস্তবায়নের যে অঙ্গীকার রাজনৈতিক দলগুলো করেছিল, তা নিয়ে বর্তমানে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। বিতর্কিত অধ্যাদেশের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা ফ্যাসিবাদী রাজনীতির পুনরুৎপাদনের ঝুঁকি তৈরি করছে, যা বৈষম্যহীন বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও যোগ করেন, বৈষম্যহীন ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। একই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিলের জোর দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, ইউশা ইসলাম, তাইরান আবাবিল রোজা এবং সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধাসহ জেলা ও বিভিন্ন কলেজ শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে এই সদস্য সংগ্রহ কর্মসূচি সংগঠনের ভিত্তি মজবুত করবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রগতিশীল রাজনীতিতে সম্পৃক্ত করবে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

লোড হচ্ছে...