নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের প্রত্যাবর্তনে মোহাম্মদ আলীর দোয়া
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লার এনায়েতনগর এলাকায় কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে তাঁর নিজস্ব কার্যালয়ে এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ আলী উপস্থিত সকলের প্রতি বিনীত আহ্বান জানান, বেগম জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করার জন্য।
দোয়ার আগে মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বিএনপির গণঅভ্যুত্থান-২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি)-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার আলম, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, ফতুল্লা থানা যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কাশীপুর এলাকার সর্বস্তরের জনগণ।

লোড হচ্ছে...