রাজনীতি
শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে পপি রাণী সরকারের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বিশিষ্ট নারী নেত্রী, প্রবীণ শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক শোকবার্তায় পপি রাণী সরকার বলেন, “শাহানা খানম চৌধুরী ছিলেন নারী অধিকার আদায়ের সংগ্রামের এক আলোকবর্তিকা। তিনি আজীবন নারী অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা বিস্তার ও সমাজে প্রগতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু আমাদের গণতান্ত্রিক নারী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “একজন মমতাময়ী মা এবং অভিভাবক হিসেবে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
উল্লেখ্য, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মাতা শাহানা খানম চৌধুরী সোমবার বিকেলে শহরের মিশনপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ধারা অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...