আন্তর্জাতিক
নৌ অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প
NewsView

নিউজভিউ ডেস্ক
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকর্তাদের এই অবরোধ অব্যাহত রাখার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এবং দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে যুক্তরাষ্ট্র এমন কঠোর অবস্থান নিতে পারে। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম কয়েক দিনের ব্যবধানে বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার ছাড়িয়ে গেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১০০ ডলারের উপরে উঠে গেছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং ট্রাম্প প্রশাসনের অনমনীয় নীতির কারণে সরবরাহ সংকটের ভয় তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। তেলের এই মূল্যবৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লোড হচ্ছে...