নারায়ণগঞ্জ
পরিবেশ দূষণে নারায়ণগঞ্জে ৭ প্রতিষ্ঠানে জরিমানা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে সাতটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২৩ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ সিদ্ধান্ত নেয়। জেলা কার্যালয় থেকে পাঠানো তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ক্ষতিপূরণ ধার্য করা হয়।
এর মধ্যে ফতুল্লার কুতুবপুরের নয়ামাটিতে অবস্থিত এবলুম ডিজাইন লিমিটেডকে সর্বোচ্চ ৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া রূপগঞ্জের কেশরাব এলাকার রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা, আটলাপুরের ট্রেডস ওয়ার্থ হাউজ ভোল্ড লিমিটেডকে ৪ লাখ ৯০ হাজার টাকা এবং সোনারগাঁয়ের মেঘনাঘাট নিউটাউনের বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ২ লাখ ৯৪ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফতুল্লার কাইয়ুমপুরের মেসার্স সানলাইট ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা, দেওভোগ বাংলাবাজারের কোয়ালিটি টেক্সটাইলকে ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা এবং বন্দরের কুড়িপাড়া মদনপুরের স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেলাজুড়ে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...