রাজনীতিসদর
হরিণ প্রতীকের গণজোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে: শাহ আলম
NewsView

নিউজভিউ
নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নিয়ে আর কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি দাবি করেন, তাঁর ‘হরিণ’ প্রতীকের পক্ষে এলাকায় এমন গণজোয়ার তৈরি হয়েছে যে কোনো হুমকি-ধমকি বা চক্রান্ত এখন আর কাজে আসবে না।
এনায়েতনগর এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় শাহ আলম বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। আমি যেখানেই যাচ্ছি, বিশেষ করে মা-বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে তাঁদের প্রত্যাশার কথা জানাচ্ছেন, তাতে আমি অভিভূত। সাধারণ মানুষের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা।”
দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছর এ দেশের মানুষ প্রকৃত অর্থে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পায়নি। এবার তারা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারায়ণগঞ্জ-৪ আসনের সচেতন ভোটাররা এবার হরিণ মার্কাকে বিজয়ী করে তাঁদের অধিকার প্রতিষ্ঠা করবে।”
গণসংযোগকালে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ আলম বলেন, “তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং সাবেক এমপি। তাঁর কাছে যা সঠিক মনে হয়েছে, তিনি তাই বলেছেন। এ নিয়ে আমার পাল্টা কোনো মন্তব্য নেই। এর বিচার আমি বিএনপি নেতাকর্মী, সাধারণ জনগণ এবং ভোটারদের ওপরই ছেড়ে দিলাম। তারাই সবকিছুর সঠিক মূল্যায়ন করবেন।”
সকাল থেকে এনায়েতনগরের বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে শাহ আলম তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এসময় তাঁর সাথে বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...