রাজনীতি
উন্নয়নের নামে নারায়ণগঞ্জের মানুষ কেবল প্রতারিত হয়েছে: তারিকুল সুজন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম সুজন জানান, তিনি কোনো ক্ষমতার ভাগবাটোয়ারা করতে নয়, বরং দীর্ঘদিনের অবহেলিত নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকাকে আমূল বদলে দিতে নির্বাচনে অংশ নিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
তারিকুল ইসলাম সুজন বলেন, “নারায়ণগঞ্জে রাজনীতি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থের জন্য নয়। আমি এখানে ভাগবাটোয়ারা করতে আসিনি; স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতাকে ভিত্তি করে একটি আধুনিক শহর গড়তে এসেছি।”
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে নারায়ণগঞ্জের মানুষ কেবল প্রতারিত হয়েছে। নাগরিক সেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই।
শহর ও বন্দরের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তারিকুল বলেন, “ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, মাদক এবং কিশোর গ্যাং ও দখলদারিত্বের বিরুদ্ধে আমার অবস্থান হবে কঠোর। আমি চাই এমন একটি নারায়ণগঞ্জ, যেখানে নাগরিক মর্যাদা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে এবং সাধারণ মানুষই হবে রাষ্ট্রের প্রকৃত শক্তি। জনপ্রতিনিধি মানে ক্ষমতার মালিক নয়, বরং জনগণের সেবক।”
তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ শহর-বন্দরকে একটি আধুনিক, শান্তিময় ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...