নারায়ণগঞ্জ
দেড় বছর পর এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে দল। প্রায় দেড় বছর পর দলের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে তার অনুসারীদের মধ্যে। বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটিএম কামালের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই পদক্ষেপকে সাংগঠনিক ঐক্য সুসংহত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
২০২২ সালের ১৮ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এটিএম কামালকে বহিষ্কার করেছিল বিএনপি।
তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় বিএনপি ওই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল।
দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকার পর এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় এটিএম কামাল এবং তার সমর্থকরা নতুন করে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছেন।
লোড হচ্ছে...