নারায়ণগঞ্জসদর
নগরীতে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নিতাইগঞ্জ ডাইলপট্টি পুরাতন বি.কে. রোডের এলাকায় একটি তিনতলা ভবনের ছাদ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী নিপা খানমকে রাতেই আটক করেছে পুলিশ।
নিহতের নাম মো. আরিফুল ইসলাম মাসুম (৩৮)।
নিহতের মা রুমা বেগম এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করে বলেন, "পারিবারিক কলহের জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সে আমার কাছে চলে আসছিল, কিন্তু তাকে আবার ডেকে নেওয়া হয় এবং ফোনে হুমকিও দেওয়া হয়েছিল।"
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, নিহতের শরীরে কোনো অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে কিছু বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নিপা খানমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ নিহত মাসুমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

লোড হচ্ছে...