অর্থ-বাণিজ্য
শহীদ মিনারে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের শ্রদ্ধাঞ্জলি
NewsView

নিউজভিউ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংগঠন দুটির শীর্ষ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল একুশের তাৎপর্য তুলে ধরে বলেন, “একুশ আমাদের আত্মমর্যাদা, সাহস ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ভাষার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের সেই মহান আত্মত্যাগ আজও জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখায়।”
তিনি আরও যোগ করেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা করা মানে আমাদের শেকড় ও সংস্কৃতিকে সম্মান করা। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ বাংলা চর্চা বাড়ানো এখন সময়ের দাবি। একুশের চেতনা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তা আমাদের কর্মে ও আচরণে ফুটিয়ে তুলতে হবে।”
পুষ্পস্তবক অর্পণকালে বিকেএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক জাকারিয়া ওয়াহিদ, নজরুল ইসলাম স্বপন ও মামুন উর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক সোহেল আক্তার সোয়ান, জাকারিয়া ওয়াহিদ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মুজিবুর রহমান, আহমেদুর রহমান তনু এবং চেম্বারের সিইও হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ নীরবতা পালন করেন।
বক্তব্যে মোরশেদ সারোয়ার সোহেল তরুণ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করার মাধ্যমেই একুশের প্রকৃত চেতনা বাস্তব রূপ পাবে।

লোড হচ্ছে...