আন্তর্জাতিক
৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
NewsView4

নিউজভিউ
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৭.১ মাত্রার একটি ভূমিকম্প মালয়েশিয়ার বিভিন্ন অংশে আঘাত হেনেছে।
ইউএসজিএস জানায়, রোববার গ্রিনিচ মান সময় বিকেল ৫টার কিছু আগে, অর্থাৎ স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৬২০ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল মালয়েশিয়ার কোটা বেলুদ শহরের উত্তর-উত্তর-পশ্চিমে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে অবস্থিত ছিল। ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। এছাড়া যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সতর্কবার্তা জারি করেনি। কেন্দ্রটি জানায়, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় সুনামি সৃষ্টির আশঙ্কা নেই। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে এবং তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। বিভাগটি আরও জানায়, সাবাহ অঙ্গরাজ্যের পশ্চিম উপকূল এবং সারাওয়াক অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।

লোড হচ্ছে...