জাতীয়
আবু সাঈদ হত্যা মামলা
বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ ডেস্ক
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেন।
ওই মামলার রায়ে পুলিশের দুই সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মোট ৩০ আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল।

লোড হচ্ছে...