আদালত
আইভী ৫ মামলায় জামিন পাবেন কি না জানা যাবে ৩ মে
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর কারামুক্তি ও জামিন ইস্যুতে নতুন দিন নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ জানান, সাবেক এই মেয়রের করা পাঁচটি মামলার জামিন বিষয়ে আগামী ৩ মে আদেশ প্রদান করা হবে।
আইভী দীর্ঘ সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। ২০২৫ সালের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে একের পর এক হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। আইনি লড়াইয়ের এক পর্যায়ে উচ্চ আদালত থেকে তিনি পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে পরবর্তীতে তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।
কারাবন্দি থাকা অবস্থায় গত বছরের ১৮ নভেম্বর আইভীকে আরও পাঁচটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এসব মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিলেও ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় আজ সোমবার শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামী ৩ মে দিন ধার্য করেন।
অন্যদিকে, ২৬ এপ্রিল পৃথক দুটি মামলায় আইভীকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে অন্য কোনো নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না। আগামী ৩ মে আপিল বিভাগের আদেশের ওপরই নির্ভর করছে সাবেক এই দাপুটে মেয়রের কারামুক্তির ভবিষ্যৎ।

লোড হচ্ছে...