রাজনীতিসদর
একটি জাতির পরিচয় ফুটে ওঠে তার সংস্কৃতির মাধ্যমে: মাওলানা মঈনুদ্দিন
NewsView

নিউজভিউ
সুস্থ ও দেশীয় সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ মাগরিব শহরের চাষাঢ়া সংলগ্ন আন-নূর মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "একটি জাতির পরিচয় ফুটে ওঠে তার সংস্কৃতির মাধ্যমে। অপসংস্কৃতির ভিড়ে আমাদের নিজস্ব ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন দেশীয় সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসাইন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং অ্যাডভোকেট আক্তার হোসেন।
বক্তারা সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, নৈতিক অবক্ষয় রোধে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সমাজ গড়তে দেশীয় সংস্কৃতির কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দেশীয় সংস্কৃতির নানা অনুষঙ্গ ও সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...