সারা দেশ
বারহাট্টায় পুকুর থেকে নবজাতকে অর্ধগলিত লাশ উদ্ধার
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
নেত্রকোনার বারহাট্টায় পুকুর থেকে এক নবজাতক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরের হাফিজিয়া দারুল উলুম মুহিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এই নবজাতক শিশুর লাশ উদ্ধার হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মাদ্রাসার পুকুরে একটি নবজাতক ছেলে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনুমানিক দুই দিন বয়সি এই শিশুর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
লোড হচ্ছে...