রাজনীতি
এটিএম কামালের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা, প্রবীণ নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব।
সোমবার (৫ জানুয়ারি) এক শোকবার্তায় এস. আলম রাজীব বলেন, "মরহুমা শাহানা খানম চৌধুরী ছিলেন একজন আদর্শবান নারী। নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা এক অভিজ্ঞ অভিভাবককে হারালাম।"
তিনি আরও বলেন, "এটিএম কামাল ভাইয়ের মাতৃবিয়োগের এই কঠিন সময়ে আমি তাঁর ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।"
উল্লেখ্য, বিশিষ্ট নারী নেত্রী শাহানা খানম চৌধুরী আজ বিকেলে নগরীর মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এস. আলম রাজীব ছাড়াও মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

লোড হচ্ছে...