নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে তুলা কারখানায় ভয়াবহ আগুন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার লালুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুনে কারখানার মেশিনারি ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই কারখানার ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। ভেতর তুলা ও দাহ্য 'গার্মেন্টস ঝুট' থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
কারখানার মালিক মো. সামাদ জানান, আগুনে কারখানার তিনটি মেশিন, একটি মোটর এবং গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা ও গার্মেন্টস ঝুট সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তার দাবি, এই অগ্নিকাণ্ডে তার অন্তত ১০ লাখ টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমরা নিজেরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি, তুলা হওয়ার কারণে চোখের পলকেই সব শেষ হয়ে গেছে।”
খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আড়াইহাজার থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কারখানায় দাহ্য উপকরণের আধিক্য থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

লোড হচ্ছে...