রাজনীতিসদর
ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
NewsView

নিউজভিউ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার ২০২৬ সেশনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে থানা সভাপতি মুহা. আবরারুল করীম-এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
থানা সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর। তারবিয়াতে সংগঠনের আগামীর দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
মহানগর সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে কর্মীদের আদর্শিক মানোন্নয়ন এবং নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীলদের হাতে আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই নতুন পরিকল্পনার আলোকে থানা পর্যায়ে আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
তারবিয়াতে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

লোড হচ্ছে...