নারায়ণগঞ্জসদর
দলের বৃহত্তম স্বার্থে কাজ করতে হবে: সাবেক এমপি গিয়াসউদ্দিন
NewsView

নিউজ ভিউ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, দেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কীভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়িত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাঁর পিতার পরে, তাঁর মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়িত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।" তিনি অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ.হালিম জুয়েল, সহ-সভাপতি জি.এম সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদসহ মহানগর শ্রমিকদল, জাসাস এবং ওয়ার্ড বিএনপির নেতারা।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

লোড হচ্ছে...