খেলা
বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন তানভীর
NewsView

নিউজভিউ ডেস্ক
দেশের প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআই এক্সপো) ২০২৬’-এর অংশ হিসেবে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ই-ফুটবল (eFootball Mobile) ল্যান টুর্নামেন্টের ফাইনাল। দেশের শীর্ষ ৮ জন দক্ষ খেলোয়াড়ের মধ্যে তীব্র লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইউনাইটেড পেস ক্লাবের তানভীর শাহরিয়ার।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ সরাসরি ল্যান পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেছেন ওয়ারিয়র্স অফ পিবিওসির আরাফাত রহমান।
দেশের বৃহত্তম ই-ফুটবল টুর্নামেন্ট আয়োজক সংস্থা ‘ই-ফুটবল কাউন্সিল অফ বাংলাদেশ’ এই টুর্নামেন্টের কমিউনিটি পার্টনার হিসেবে কারিগরি ও প্রশাসনিক তদারকির দায়িত্ব পালন করে। প্রতিযোগিতার সফল সমাপ্তি শেষে ই-এফকোবি-এর প্রশাসনিক প্রতিনিধিরা জানান, “বাংলাদেশে ই-স্পোর্টস, বিশেষ করে ই-ফুটবলকে বিশ্বমানে নিয়ে যেতে আমরা কাজ করছি। ভবিষ্যতেও এমন ল্যান টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা নতুন নতুন প্রতিভা তুলে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে ই-স্পোর্টস জোন ছিল অন্যতম আকর্ষণ। ৪ লক্ষ টাকার প্রাইজপুল সম্বলিত এই চ্যাম্পিয়নশিপে ই-ফুটবল ছাড়াও ফিফা ২৬ এবং ভ্যালোরেন্ট-এর মতো জনপ্রিয় গেমগুলো অন্তর্ভুক্ত ছিল।

লোড হচ্ছে...