রাজনীতিবন্দর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৪ নং ওয়ার্ড বিএনপির দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টায় বন্দর নবীগঞ্জ ২৪ নং ওয়ার্ডের রওশনবাগ এলাকাবাসী এবং বিএনপি নেতা আলী আকবর, মিজানুর রহমান মধু ও সোহেল মিয়ার উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল মাহমুদ। এসময় তিনি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার গুরুত্ব তুলে ধরে বলেন:
"বেগম খালেদা জিয়া তিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও একজন আপোষহীন নেত্রী। তার বলিষ্ঠ নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথ দেখাবে। তার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। আমি তার সুস্থতার জন্য দোয়া করছি, পাশাপাশি সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করছি।"
দোয়া পরিচালনা করেন রওশনবাগ মসজিদের ইমাম আমিনুল ইসলাম। বিশেষ মোনাজাতে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এসময় সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সাংগঠনিক খোকন, মোহাম্মদ ওয়াসিম, রিন্টু, মো. সাইদুল, জাহাঙ্গীর মতু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

লোড হচ্ছে...