সারা দেশ
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
NewsView6
.jpg)
আটক ছিনতাইকারী। ছবি: সংগৃহীত
নিউজভিউ ডেস্ক
সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করছিল কোতোয়ালি থানা পুলিশের একটি দল। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্য ইমন আচার্য তাকে আটক করেন। তখনই ওই ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের অভিযানে সহযোগিতা করতে গিয়ে র্যাব সদস্য ইমন আচার্য হামলার শিকার হন। ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি জানান, আটক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
এদিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বুকের বাম পাশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইমন আচার্যের মৃত্যু হয়েছে।

লোড হচ্ছে...