নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে যথাযথ ধর্মীয় মর্যদায় ইস্টার সানডে উদযাপিত
NHP NewsView

# যিশুখ্রিস্ট মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন: ডিসি # বাংলাদেশে সব ধর্মের মানুষ ভ্রাতৃত্বের সাথে বসবাস করে: এনসিসি প্রশাসক
নিউজভিউ
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে নগরীর কালির বাজার এলাকার ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনা ও আলোচনার মাধ্যমে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, যিশুখ্রিস্ট মানুষের কল্যাণ ও সত্যের পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইস্টার সানডে সেই ত্যাগ ও পুনরুত্থানের মহিমা প্রচার করে এবং বিশ্বজুড়ে নতুন জীবন ও আশার বার্তা বহন করে। এ সময় তিনি উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে সব ধর্মের মানুষ ভ্রাতৃত্বের সাথে বসবাস করে। তিনি নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মডেল মন্দির এবং খ্রিষ্টানদের জন্য আধুনিক উপাসনালয় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাপ্টিস্ট চার্চের ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী। তিনি আমন্ত্রিত অতিথিদের হাতে পবিত্র বাইবেল উপহার হিসেবে তুলে দেন। প্রার্থনায় যিশুর ত্যাগ স্মরণ করে মানবজাতির সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টীয়ান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব চার্লস সৌমিত্র দেউড়ী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি প্রদীপ কুমার দাশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক খ্রিষ্টান ধর্মাবলম্বী এই বিশেষ উপাসনায় অংশ নেন।

লোড হচ্ছে...