নারায়ণগঞ্জসদর
ইসলামী আন্দোলন নেতা আবুল কালাম মুন্সীর ইন্তেকাল
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর আইন ও মানবাধিকার সম্পাদক, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী এবং নারায়ণগঞ্জের সুপরিচিত বউ-জামাই চানাচুর কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম মুন্সী সাহেব মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৫ টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সন্ধ্যায় এক শোক বার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ যৌথভাবে এই শোক বার্তা প্রদান করেন। নেতৃদ্বয় বলেন, আলহাজ্ব আবুল কালাম মুন্সী ছিলেন দ্বীনের জন্য এক নিবেদিত প্রাণ ও দানবীর ব্যক্তি। অনেক কল্যাণমূলক কাজে তাঁর অবদান ছিল উল্লেখ করার মতো।
নেতৃদ্বয় আরও বলেন, "তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন গুণগ্রাহীকে হারালো। তিনি আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বিভিন্ন কাজেও সহযোগিতা করেছেন। তাঁর এই অবদান ভুলার মতো নয়।"
মহানগর নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা আল্লাহর কাছে দোয়া করেন যেন পরিবারকে ছবরে জামিল দান করেন।
আবুল কালাম মুন্সী সাহেব নারায়ণগঞ্জের সুপরিচিত বউ-জামাই চানাচুর কোম্পানীর মালিক হিসেবেও সর্বমহলে পরিচিত ছিলেন।

লোড হচ্ছে...