রাজনীতিসদর
এলপিজি গ্যাসের বাড়তি দাম জনজীবন অসহনীয় চাপ সৃষ্টি করেছে: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
এলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নিকট এই স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন এমনিতেই বিপর্যস্ত। এর মধ্যে এলপিজি গ্যাসের সাম্প্রতিক বাড়তি দাম জনজীবনে নতুন করে অসহনীয় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ভাড়াটিয়া এবং ছোট ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, অনেক এলাকায় বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দামে সিলিন্ডার বিক্রি করছে। প্রশাসনের কার্যকর নজরদারির অভাবেই এই অনিয়ম দিন দিন বাড়ছে এবং সাধারণ মানুষ অতিরিক্ত টাকা গুনতে বাধ্য হচ্ছে।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি জরুরি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা, অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থ বিবেচনায় গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আবদুল মজিদ, শহর দক্ষিণ শাখার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতারা। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

লোড হচ্ছে...