রাজনীতিসদর
রমজান আসে-চলে যায়, কিন্তু আমাদের চরিত্রের কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না: মাওলানা মইনুদ্দিন
NHP NewsView

নিউজভিউ
আল কুরআনের আদর্শ ও সংস্পর্শ ছাড়া সমাজ এবং রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। শনিবার (১৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাসিক ১১ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "প্রতি বছর আমাদের মাঝে রমজান আসে এবং চলে যায়, কিন্তু আমাদের চরিত্রের কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না। কুরআনের শিক্ষা ছাড়া ব্যক্তি ও জাতীয় জীবনের পরিবর্তন অসম্ভব। তাই আমাদের সবাইকে কুরআন পড়তে হবে, বুঝতে হবে এবং কুরআনের আলোয় জীবন গড়তে হবে।"
১১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ উত্তর থানা সেক্রেটারি আবদুর রহিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকন, ৯ নং ওয়ার্ড সভাপতি হাজী ইব্রাহিম এবং ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মো. খোকনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...