রাজনীতিসদর
জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে সরকার টিকবে না: জব্বার
NewsView

নিউজভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে অস্বীকার করলে কোনো সরকারই বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গোগনগর শহীদবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “সরকার আজ জুলাই-আগস্টের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় রয়েছে, অথচ এখন সেই জুলাই সনদকেই তারা অস্বীকার করতে চায়। এই জুলাই না হলে বর্তমান সরকারের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না।” তিনি সতর্ক করে বলেন, যদি জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা হয়, তবে জনগণ আবারও একটি নতুন ‘জুলাই’ ঘটাতে বাধ্য হবে।
সমাজে চলমান অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ডের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ধান্দাবাজির খবর পাওয়া যাচ্ছে। এসব অপকর্ম অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি। তিনি স্পষ্ট করেন যে, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছে, সেখানে কোনো প্রকার চাঁদাবাজির স্থান নেই।
ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগের আদর্শকে বাস্তবে প্রতিষ্ঠা করাই হবে বর্তমান সময়ের প্রধান লক্ষ্য।
গোগনগর থানা আমীর খলিলুর রহমান টিটুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী আহম্মাদের সঞ্চালনায় উক্ত মাহফিলে স্থানীয় জামায়াত নেতারা, রাজনৈতিক কর্মী ও শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

লোড হচ্ছে...