নারায়ণগঞ্জবন্দর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দর প্রেসক্লাবের দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাজের এই উদ্যোগ অসুস্থ নেত্রীর প্রতি তাদের সংহতি প্রকাশ করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান।
দোয়া মাহফিলে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু, প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, উপদেষ্টা মো. কবির হোসেনসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব ও সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল এবং সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সহ অন্যান্য সিনিয়র সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

লোড হচ্ছে...