জাতীয়
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর
সংসদ ভবনের সামনে সমাবেশ শুক্রবার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘদিনের এই বিচারহীনতার বিরুদ্ধে এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে একটি স সমাবেশের আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
আগামী ২২ মে ২০২৬, শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ-এ, জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সমাবেশে থাকবে প্রতিবাদী বক্তব্য, কবিতা, গান, নাটক, ছবি আঁকা এবং বিভিন্ন পারফর্মিং আর্ট পরিবেশনা। আয়োজকদের মতে, এই আয়োজন শুধু ত্বকী হত্যার বিচার দাবির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দেশে চলমান বিচারহীনতা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধেও এটি একটি সাংস্কৃতিক ও নাগরিক প্রতিবাদ।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ জানিয়েছে, ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘসূত্রতা মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই নাগরিক সমাজ, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সচেতন মানুষকে এ সমাবেশে অংশ নিয়ে বিচার প্রতিষ্ঠার দাবিকে জোরালো করার আহ্বান জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৮ মাস আগামী শুক্রবার (৮ মে)। এখনও দেশও দেশের বাইরে আলোচিত এই নির্মম হত্যার বিচার হয়নি। দিনটি উপলক্ষে প্রাতি মাসের মতো এবারও আলোক প্রজ্বালন ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোট।
শুক্রবার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি ডাকা হয়েছে।
এতে ত্বকীর বাবা রফিউর রাব্বিসহ নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা বক্তব্য রাখবেন। এমনটি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং অভিযোগপত্র অচিরেই আদালতে দেওয়া হবে। কিন্তু এত বছর পরও সেই অভিযোগপত্র জমা পড়েনি। ত্বকী হত্যার বিচার ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

লোড হচ্ছে...