রাজনীতিসদর
অপরাধমুক্ত শহর গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জব্বার
NHP NewsView

নিউজভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, রমজান মূলত কোরআন নাজিলের মাস। কোরআন কেবল ব্যক্তিগত ইবাদতের জন্য নয়, বরং একে সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলন ঘটিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মাদক ও অপরাধমুক্ত শহর গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার (৮ মার্চ) বাদ আসর শহরের মিশনপাড়া এলাকায় মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালিত হলে এবং নামাজ ও জাকাত ভিত্তিক ব্যবস্থা কায়েম হলে দেশে প্রকৃত শান্তি ফিরে আসবে।" তিনি ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
মহানগরী জামায়াতের সাংগঠনিক (পূর্ব) থানার সেক্রেটারি মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং ১২ নং পশ্চিম ওয়ার্ড সভাপতি হাফেজ বেলাল হোসাইন।
হাফেজ সাইফুল্লাহ সালিমের কোরআন তেলাওয়াত এবং শিল্পী কালিমুল্লাহর ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই মাহফিলে বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনসহ মিশনপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহানগরী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লোড হচ্ছে...