নারায়ণগঞ্জ
‘ইউনিয়ন পরিষদ চাই না সিটি কর্পোরেশনে যেতে চাই’
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে বিশাল গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুতুবপুরের চিতাশাল, নূরবাগ, কুসুমবাগ ও খালপাড়সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগকালে সর্বস্তরের নাগরিকরা বর্তমান ইউনিয়ন পরিষদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। তারা ইউনিয়ন পরিষদকে ‘ভঙ্গুর ও মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে বলেন, পরিষদ কেবল ট্যাক্স আদায় করেছে কিন্তু জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয়েছে। ১০ লক্ষ মানুষের প্রাণের দাবি হিসেবে তারা এখন দ্রুত সিটি কর্পোরেশনের অংশ হতে চান।
কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস.এম. কাদিরসহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত কমিটি ও ছাত্র-যুবসমাজের প্রতিনিধিরা।
আন্দোলনকারীরা জানান, এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচি সফল করতে কুতুবপুরের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

লোড হচ্ছে...