নারায়ণগঞ্জ
হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার
ফতুল্লায় ভাই হত্যার আসামি গ্রেফতার
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান-এর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর নেতৃত্বে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সহোদর ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল মিয়া (৩৮)-কে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো বটিও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন পশ্চিম ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা উজ্জ্বল মিয়া তার পিতার নিকট বাড়ির জমির দলিল চাইলে ব্যর্থ হন। পরবর্তীতে ছোট ভাই মোঃ রাফি ওরফে মোহন (৩৪)-কে দিয়ে দলিল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে উজ্জ্বল মিয়া তার ছোট ভাই রাফি ওরফে মোহনের ঘরের সামনে গিয়ে ধারালো বটি দিয়ে মাথার দুই পাশে ও পিছনের ডান পাশে এলোপাতাড়ি কোপ মেরে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় শনিবার (১৬ মে) নিহতের পিতা মোঃ বাবুল (৬১) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৪৬, ধারা-৩০২ পেনাল কোড।
ধৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

লোড হচ্ছে...