সারা দেশ
খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ড সরিয়ে নিতে রোগী মৃত্যু
NewsView5

নিউজভিউ ডেস্ক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আইসিইউ থেকে রোগী সরিয়ে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুন্ডু বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় পুরাতন আইসিইউ ইউনিটের পাশের স্টোররুমে আগুন লাগে বলে জানা গেছে। সেখানে পুরোনো কাপড় ও কিছু সরঞ্জাম রাখা ছিল।
তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়লে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হলে পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওই সময় আইসিইউতে থাকা ১৫ রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন এ সময়সময় মারা যান।
এছাড়াও আগুনে পাঁচজন আহত হয়েছেন। তাঁরা হলেন– হাসপাতালের কর্মী সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন ও তৌহিদ নামে ফায়ার সার্ভিসের এক সদস্য।

লোড হচ্ছে...