নারায়ণগঞ্জ
নতুন ওসিদের পুলিশ সুপার
‘আচরণবিধি কেউ লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে’
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলার ৭টি থানায় নতুন ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) যোগদান করেছেন। সদ্য যোগদানকারী এসব কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন জেলা পুলিশ সুপার। সোমবার (৮ ডিসেম্বর) নবাগত অফিসার ইন্সপেক্টরগণ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পুলিশ সুপার নবাগত ওসিদের উদ্দেশে বলেন, "নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।" তিনি আরও জানান, জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া, থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করতে আসা যেকোনো ভুক্তভোগীকে হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ জেলার সাত থানায় যোগদানকারী নতুন অফিসার ইনচার্জবৃন্দ হলেন, সদর মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম, ফতুল্লা মডেল থানায় মো. আব্দুল মান্নান, সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক, বন্দর থানায় গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সোনারগাঁও থানায় মো. মহিববুল্লহ, আড়াইহাজার থানায় মো. আলাউদ্দিন এবং রূপগঞ্জ থানায় মো. সবজেল হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...