খেলা
ইরানের বিশ্বকাপ শুরু মঙ্গলবার
আমরা রাজনীতিবিদ নই, ফুটবলার: আমির গ্যালেনোই
NewsView5

নিউজভিউ ডেস্ক
রাজনৈতিক বিতর্ক ও মাঠের বাইরের নানা আলোচনা উপেক্ষা করে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী ইরান। দলের প্রধান কোচ আমির ঘালেনোই স্পষ্ট করে জানিয়েছেন, তাদের সব মনোযোগ ফুটবলে, রাজনীতিতে নয়।
মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু ইরানের। তবে যুক্তরাষ্ট্র-ইরান রাজনৈতিক উত্তেজনার কিছুটা প্রভাব পড়েছে দলটির প্রস্তুতিতে। ভিসা জটিলতার কারণে কয়েকজন সাপোর্ট স্টাফ সময়মতো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেননি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আমির গ্যালেনোই বলেন, “আমরা এখানে ভালো ফুটবল খেলতে এসেছি। মাঠের বাইরের কোনো বিষয় আমাদের ভাবাচ্ছে না। আমরা রাজনীতিবিদ নই, ফুটবলার। ফুটবলকে রাজনীতি থেকে আলাদা রাখাই উচিত।”
তিনি আরও বলেন, ইরান দল দেশের ভেতর ও বিদেশে বসবাসরত সব ইরানির প্রতিনিধিত্ব করছে। তাই সমর্থকদের আনন্দ দিতে সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে।
দলের অধিনায়ক মেহদি তারেমিও কোচের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, দলের সবাই এখন কেবল বিশ্বকাপ নিয়েই ভাবছে। মাঠের বাইরের কোনো বিষয় তাদের মনোযোগ নষ্ট করতে পারবে না।

লোড হচ্ছে...