রাজনীতিসদর
ভোটের মাঠ ছাড়লেন জাপা প্রার্থী খোকা
মাঠ থেকে সরে দাঁড়ানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদম শেষ মুহূর্তে এসে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে লাঙ্গল প্রতীকের এই প্রার্থী নির্বাচনী লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
সালাউদ্দিন খোকা মোল্লা জানান, প্রার্থিতা প্রত্যাহারের আগ পর্যন্ত তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। তবে প্রচারণার সময় তাঁর ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসায় আমি সিক্ত, কিন্তু পরিবারের বিশেষ অনুরোধ ও কিছু ব্যক্তিগত কারণে এই মুহূর্তে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।
ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খোকা মোল্লা আরও বলেন, মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার নেতাকর্মীরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দিন-রাত আমার পাশে থেকেছেন, তাঁদের প্রতি আমি চিরঋণী হয়ে থাকলাম। মাঠ থেকে সরে দাঁড়ালেও আগামী দিনে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই নেতা।

লোড হচ্ছে...