নারায়ণগঞ্জসদর
বন্ধ ডাইং কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বন্ধ ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার ‘পূর্ণিমা ডাইং’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব হোসেন।
নিহতের নাম রাকিব হাসান পাপ্পু (২৬)। সে দাপা রেল স্টেশন সংলগ্ন বায়েজিদ বোস্তামি সড়কের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত পূর্ণিমা ডাইং কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে সেখানে থাকা মেশিনপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত রাকিব হাসান পাপ্পু একটি স্ট্যান্ড ফ্যানের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। তারটি আগে থেকেই লিকেজ থাকায় তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর কারখানার সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...