নারায়ণগঞ্জবন্দর
চাকরির প্রলোভনে গণধর্ষণের অভিযোগে যুবক আটক
NewsView

নিউজ ভিউ
চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবতীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিল।
র্যাব জানায়, গত ২৭ নভেম্বর চিটাগাং রোড এলাকায় মো. ডালিম (৩৭) এর সাথে ভিকটিমের পরিচয় হয় এবং ডালিম তাকে চাকরির প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে গত ২ ডিসেম্বর ভিকটিম মদনপুর বাসস্ট্যান্ডে এলে ডালিম তাকে মারুফ নামে একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। মারুফ তখন চাকরির সাক্ষাৎকারের কথা বলে ভিকটিমকে মদনপুরের একটি গেস্টহাউজে নিয়ে যায়।
মামলার এজাহার অনুযায়ী, সেখানে ডালিম, মারুফ ও উজ্জ্বল (৪৮) মিলে ভিকটিমকে কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় তাকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর তারা ভিকটিমকে জোর করে গেস্টহাউস থেকে বের করে দেয়। এরপর ভিকটিম বাদী হয়ে বন্দর থানায় এই সংক্রান্তে একটি মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর দুপুরে র্যাব-১১ এবং র্যাব-৪ এর একটি যৌথ দল ডিএমপি ঢাকার দারুসসালাম থানার লালকুঠি এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামি মো. ডালিম (৩৭)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...