শিল্প-সাহিত্য-সংস্কৃতিসদর
চারণ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
NHP NewsView

নিউজভিউ
পুঁজিবাদী ভোগবাদ ও সাম্প্রদায়িক সংস্কৃতির বিপরীতে শোষণহীন সমাজ নির্মাণের লক্ষ্যে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের ২নং রেলগেট সংলগ্ন বাসদ কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি জাকির হোসেন এবং কবি রঘু অভিজিৎ রায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, "বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধকে ভোগবাদী ধারায় প্রভাবিত করা হচ্ছে। শাসকগোষ্ঠী মুক্তচিন্তা ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চাকে দুর্বল করে সমাজকে বিভাজিত করার অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে একটি অসহিষ্ণু সমাজ বাস্তবতা তৈরি হচ্ছে।"
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তুলে ধরে নেতারা বলেন, "গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আজ দুর্বল এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক বৈষম্যে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। অথচ এসব মৌলিক সমস্যা সমাধানের পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রাধান্য পাচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।"
বক্তারা আরও উল্লেখ করেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র দীর্ঘ ৪২ বছর ধরে গণমানুষের সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁরা সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে পুঁজিবাদী ও সাম্প্রদায়িক অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত হয়।

লোড হচ্ছে...