রাজনীতিআড়াইহাজার
আড়াইহাজারে মুফতি হাবিবুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার প্রার্থিতা বৈধ বলে নিশ্চিত করেন।
মনোনয়ন বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি হাবিবুল্লাহ হাবিব বলেন, “আমাদের নির্বাচনী মাঠ গোছানোর প্রাথমিক সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা উজ্জীবিত এবং তারা মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার সাথে সাথেই আমরা সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠে নেমে পড়ব।”
তিনি আরও যোগ করেন, “ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আড়াইহাজারের মানুষ হাতপাখাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আমরা একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে দলটির সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন কেবল কেন্দ্রীয় নির্দেশনায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর অপেক্ষা করছেন তারা।

লোড হচ্ছে...